ফরিদপুরে শুরু হয়েছে শিবের গাজন ও চড়ক পূজা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শুরু হয়েছে শিবের গাজন ও চড়ক পূজা
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



ফরিদপুরে শুরু হয়েছে শিবের গাজন ও চড়ক পূজা

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শিবের গাজন ও চড়ক পূজা শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও উৎসবটি ১১ দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আগামী পহেলা বৈশাখের দিন এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
হিন্দু ধর্মীয় শাস্ত্র মতে, চৈত্র মাসের শেষ কয়েকদিন শিবের গাজন ও চড়ক পূজার মাধ্যমে ভগবান শিব ও দেবী কালীর আরাধনা করা হয়। এ সময় ভক্তরা নানা ব্রত, উপবাস, শোভাযাত্রা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে উৎসবে অংশগ্রহণ করেন।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রাচীনকালে বান রাজা ভগবান মহাদেবকে সন্তুষ্ট করতে নিজের গাত্রের রক্ত দিয়ে পূজা করেছিলেন। সেই ঐতিহ্যকে ধারণ করেই প্রতিবছর ভক্তরা শিবের গাজন ও চড়ক পূজা উদযাপন করে আসছেন।
উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৫৮   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাল মহিলা পরিষদ
চরভদ্রাসনে ৬০০ তালবীজ রোপণ ও ৫০০ বৃক্ষের চারা বিতরণ
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু
ভাঙ্গা হাইওয়েতে ফের সড়ক দুর্ঘটনা
সালথায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার: এমরান সালেহ
অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ