মহেশপুর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাই মালামাল ও মাদক উদ্ধার, আটক ২

প্রথম পাতা » খুলনা » মহেশপুর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাই মালামাল ও মাদক উদ্ধার, আটক ২
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



মহেশপুর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাই মালামাল ও মাদক উদ্ধার, আটক ২

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযানে প্রায় ১৬ লাখ টাকার চোরাই মালামাল ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এছাড়া পৃথক ঘটনায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নারীসহ দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন সীমান্ত পিলার ৬০/৪৩-আর সংলগ্ন এলাকা থেকে হায়াতুর কাজী (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নড়াইল সদর উপজেলার পলাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। এ সময় তার সঙ্গে থাকা এক নারীকে আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে জানায় বিজিবি। আটক দুইজনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে, মাধবখালী বিওপির অভিযানে সীমান্তের ধোপাখালী গ্রাম এলাকা থেকে আনুমানিক প্রায় ১৬ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

এছাড়া, উথলী বিওপির সদস্যরা ধুপাখালী মাঠপাড়া এলাকা থেকে ৬০ বোতল ভারতীয় সিরাপ জাতীয় মাদক উদ্ধার করে। এছাড়া মাধবখালী, কুসুমপুর ও যাদবপুর বিওপির পৃথক অভিযানে আরও ১১১ বোতল ভারতীয় মদ ও ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মালামাল বিজিবির মালখানায় রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী মাদকদ্রব্য ধ্বংস করা হবে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, আটক দুইজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২২:২৭   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ