বন্দরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



বন্দরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন

নারায়ণগঞ্জের বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-রুই পরিবেশনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গাব্দ ১৪৩৩ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের উপস্থিতিতে জাতীয় সংগীতের মাধ্যমে বৈশাখী উৎসবের সূচনা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএম ইউনিয়ন স্কুলের প্রাথমিক শাখার প্রধান শিক্ষিকা সামিয়া। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, হিসাব রক্ষণ কর্মকর্তা শামীমা সুলতানা, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক লিটনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে সংগীত শিক্ষক মান্নাহর পরিচালনায় দেশাত্মবোধক ও বর্ষবরণ উৎসবের গান পরিবেশন করা হয়। এছাড়া শিশুদের নৃত্য ও কবিতা আবৃত্তিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার বন্দরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সবাই বাংলাদেশের মানুষ। বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:১৮   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাতদিনের আয়োজন
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী
নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে - স্পীকার
ফরিদপুরে ৪০ প্রহরব্যাপী মহাহরিনাম সংকীর্তন শুরু
ফরিদপুরে ‌জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে দুই ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ