সমুদ্র অঞ্চল পরিকল্পনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমুদ্র অঞ্চল পরিকল্পনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



সমুদ্র অঞ্চল পরিকল্পনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ১৫ এপ্রিল, ২০২৬ : সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম এবং এ খাত থেকে দেশের সম্ভাব্য অর্জন বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

আজ (বুধবার) সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক ও টেকসই ব্যবহার নিশ্চিত করে সুনীল অর্থনীতির বিকাশ এবং এ লক্ষ্যে জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, ২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকার ‘উপকূলীয় অঞ্চল নীতি-২০০৫’ প্রণয়ন করে, যা উপকূলীয় এলাকার উন্নয়ন ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম ও এ খাত থেকে সম্ভাব্য অর্জন বিবেচনায় নিয়ে ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরেই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫১   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
যানজট নিয়ন্ত্রণে মাঠে ২২ স্বেচ্ছাসেবক, দেওয়া হলো বডি ক্যামেরা
অপরিকল্পিত শহরকে পরিকল্পনায় আনতে ধৈর্য ধরতে হবে: এমপি কালাম
যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি
জামালপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি, যৌথ অভিযানে ৯ মামলা ও জরিমানা
মধুখালীতে জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে
রৌমারি বিলে অবৈধ বালু-মাটি উত্তোলনের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ