
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: “শিক্ষকই জাতি গঠনের কারিগর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় সদরপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্টদের আয়োজনে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুলের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজের কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করেন এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান, সদস্য সচিব তরীকুল ইসলাম কবির মোল্যা ও যুগ্ম আহ্বায়ক আবু সাইদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন আহমেদ, একাডেমিক সুপারভাইজার নির্মল চন্দ মৃধা।
এছাড়াও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সদরপুর উপজেলা শাখার সভাপতি আঃ বারেক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, শিক্ষক সমিতি সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবদুস সাত্তার মিয়া, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর আলী খান, সদরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এনামুল হকসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি ফজলুর হক, এফ এম ফায়েজুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মশিউর রহমান, মোহাম্মদ রাউফুজ্জামান ও নুরুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত দায়িত্ব ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে একটি শিক্ষিত, নৈতিক ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
সব শেষে বিভিন্ন গুনী শিক্ষকদের ক্রেষ্ট দিয়ে সম্মানিত করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৩৬:১২ ৩ বার পঠিত