
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারি বিলে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করায় এক অভিযুক্ত ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহীন কাওছার।
অভিযান চলাকালে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উপস্থিত জনসাধারণ ও সংলগ্ন এলাকার গ্রামবাসীদের নদী ও বিল থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতন ও সতর্ক করেন। তিনি জানান, পরিবেশ ও জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২২:৩৮:০৯ ৩ বার পঠিত