মধুখালীতে জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



মধুখালীতে জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে

মধুখালী প্রতিনিধি  : আগামী ৭ সেপ্টেম্বর বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মধুমতি- গড়াই নদীতে মধুখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২ টি বড় নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী আকাশ মাহমুদ সংগীত পরিবেশন করবেন।
এ উপলক্ষে মধুখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, সহ-সভাপতি আকতার হোসেন মুন্সী,মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, উপজেলা যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিল্টন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শিপন সরকার, উপজেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সালাম বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান সুমন প্রমুখ।
এই আয়োজনকে সুন্দর ও সার্থক করতে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩৯   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
যানজট নিয়ন্ত্রণে মাঠে ২২ স্বেচ্ছাসেবক, দেওয়া হলো বডি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ