সদরপুরে মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬



সদরপুরে মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস-চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে এক বিশেষ সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত সচেতনামূলক সভায় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো: শহীদুল ইসলাম বাবুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (এডিএম) মিন্টু বিশ্বাস, পুলিশ সুপার (পিপিএম) মো: মজনুর ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আল মামুন শাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান।
বক্তারা বর্তমান সময়ের আলোচিত সামাজিক সমস্যাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়ার করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। আইন-শৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো: রেজওয়ান দীপু, উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। এছাড়া সদরপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সদরপুর উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা আমীর হামজা। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:২৩:৫১   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ