ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত, মৃত্যু ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত, মৃত্যু ১
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামে নতুন ৩৬ জন আক্রান্ত, মৃত্যু ১

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী দিন সকাল ৮টা পর্যন্ত) হামে নতুন করে ৩৬ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৩ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উপজেলাভিত্তিক নতুন আক্রান্তদের মধ্যে চারভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন এবং সালথায় ১ জন রয়েছেন। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যেও নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।
বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৯২ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৫ জন এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। এ পর্যন্ত হাসপাতাল দুটিতে মোট ২২৭ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত ৪ জনের হামের সংক্রমণ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে। হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২:২৪:০২   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ