ফেনীতে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



ফেনীতে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি

জেলায় অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আজ শেষ হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ‘উন্নয়ন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যে ৩ দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে শহরের সালাউদ্দিন মোড় সংলগ্ন মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সেরা প্রজেক্ট উপস্থাপন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতান।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা) শামীমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শাহরিয়ার সজল ও আইসিটি অফিসার জুলকারনাইন চৌধুরী।

বিজ্ঞান অলিম্পিয়াডে কুইজ প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে ছাগলনাইয়া মৌলভী শামসুল করিম কলেজ প্রথম, মহিপাল সরকারি কলেজ দ্বিতীয় ও ফেনী সরকারি কলেজ তৃতীয় স্থান অর্জন করে। জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে, ফেনী সেন্ট্রাল হাইস্কুল, দ্বিতীয় হয়েছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

মেলায় ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব ৪৫টি স্টলে বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে বিজ্ঞান বিষয়ক কুইজ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৩৭   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ