নারায়ণগঞ্জের সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



নারায়ণগঞ্জের সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি

হকার ও যানজটমুক্ত করার অঙ্গীকার - জেলা পুলিশ সুপার নারায়ণগঞ্জ শহরকে হকারমুক্ত, যানজটহীন ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই গুরুত্বারোপ করেন।

সভায় প্রেস ক্লাবের সাংবাদিকগণ শহরের প্রধান সমস্যাগুলো তুলে ধরেন।

বিশেষ করে ফুটপাত দখল করে হকারদের দৌরাত্ম্য, শহরের অসহনীয় যানজট এবং মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সাংবাদিকরা উল্লেখ করেন, আজ হকারদের বিক্ষোভের কারণে জনজীবন যেভাবে বিপর্যস্ত হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাংবাদিকদের ধৈর্য ধরে শোনেন এবং আশ্বাস দিয়ে বলেন, শহরবাসী যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচল করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া জেলা পুলিশের প্রধান কাজ। হকার উচ্ছেদ ও যানজট নিরসনে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

সভায় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ও ট্রাফিক ইন্সপেক্টর এম এ করিম।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য আরিফ আলম দীপু, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃঞ্চ রায়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল ও এড. মাহবুবুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম ও নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য সাইদুর রহমান, তমিজ উদ্দিন আহমদ, অহিদুল হক খান, নাহিদ আজাদ, মাকসুদুর রহমান কামাল, শফিউদ্দিন বিটু, এড. মনির হোসেন, আনিসউর রহমান আনিস, সালাম জুবায়ের, রফিকুল ইসলাম রফিক, মজিবুল হক পলাশ, ইশতিয়াক আহমেদ, আমির হুসাইন স্মিথ, মো. শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, হাসান উল রাকিব, দিলীপ কুমার মন্ডল, মাইদুর রহমান রুবেল, মো. রাসেল আদিত্য, হাবিবুর রহমান শ্যামল, এমরান আলী সজীব, সাবিত আল হোসেন ও মো. সাইফুল ইসলাম সায়েম।

সভা শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:২৩:২৭   ১৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ