প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বড় জয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বড় জয়
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বড় জয়

ফরিদপুর জেলা প্রতিনিধি: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসরের জেলা পর্যায়ের এক ম্যাচে দারুণ জয় পেয়েছে ফরিদপুর উচ্চ বিদ্যালয়।
আজ সকালে ফরিদপুর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় ‌। এ সময় তারা প্রতিপক্ষ ‌ চারটেপাখোলা উচ্চ বিদ্যালয়কে ২৪৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ফরিদপুর উচ্চ বিদ্যালয় ৪৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তন্ময় দুর্দান্ত ব্যাটিং করে ১২১ বলে ১৬৩ রানের ঝলমলে ইনিংস খেলেন। এছাড়া জনি ৪২ বলে ৪৯ রান এবং আজমির ৩৩ বলে ৫০ রান করে দলের বড় সংগ্রহ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে চর টেপাখোলা উচ্চ বিদ্যালয় ৩০.২ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে নুমান ১৫ বলে ১৯ রান করেন।
বল হাতে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের তালহা দুর্দান্ত বোলিং করে ৪টি উইকেট শিকার করেন। তার কার্যকর বোলিংয়ে প্রতিপক্ষ দল দ্রুত চাপে পড়ে যায়।
ফলে ২৪৪ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ফরিদপুর উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ের এই ম্যাচে নিজেদের শক্ত অবস্থান জানান দেয়। এই জয়ের মাধ্যমে দলটি টুর্নামেন্টে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৪:২১   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ