বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জামালপুরে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



জামালপুরে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার কটারবাড়ী ও পুরাতন পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

​অভিযান চলাকালীন মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অপরাধে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাৎক্ষণিক বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

​ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ০৫ জন আসামির প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের অর্থদণ্ডও প্রদান করা হয়।

​অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামতগুলো যথাযথ নিয়ম ও আইন মেনে জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

মাদক নির্মূলে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদকামুক্ত সমাজ গড়তে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ২৩:০৩:০৪   ১৫ বার পঠিত