সরিষাবাড়ীতে বিধবার বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকিতে গ্রামছাড়া পরিবার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিধবার বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকিতে গ্রামছাড়া পরিবার
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬



সরিষাবাড়ীতে বিধবার বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকিতে গ্রামছাড়া পরিবার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বিধবা নারীর বসতবাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের চেষ্টার অভিযোগ উঠেছে।শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার বাউসী ঋষিপাড়া গ্রামে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। বর্তমানে বিবাদীদের প্রাণনাশের হুমকিতে ভুক্তভোগী পরিবারটি বাড়িছাড়া হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাউসী ঋষিপাড়া গ্রামের স্বর্গীয় বিনি মহন ঋষির স্ত্রী অঞ্জনা রাণীর সঙ্গে তার স্বামীর গোষ্ঠীয় লোক শ্রী চন্দন ঋষি ও নিতাই ঋষিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল সকাল সাড়ে ১১টায় বিবাদী চন্দন ঋষি, নিতাই ঋষি, মমতা রাণী, শ্যামল ঋষি ও তুলসী রাণীসহ একদল লোক দলবদ্ধ হয়ে লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে অঞ্জনা রাণীর বাড়িতে হামলা চালায়।

ভুক্তভোগী অঞ্জনা রাণী জানান, বিবাদীরা বাড়িতে চড়াও হলে প্রাণভয়ে তিনি তার ভাগ্নে অজয় ঋষিকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান নেন। বিবাদীরা ঘরের দরজা-জানালা পিটিয়ে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। একপর্যায়ে বিবাদীরা ঘরের লোহার জানালা ভেঙে ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং অঞ্জনা রাণী ও তার ভাগ্নেকে ঘর থেকে বের করে মেরে লাশ গুম করার হুমকি দেয়।

হামলার সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এবং সাক্ষী নিয়তি রাণী ও সুশীল ঋষি ঘটনাস্থলে এসে বাধা প্রদান করলে বিবাদীরা চলে যায়। তবে যাওয়ার সময় তারা ভুক্তভোগীদের যেখানে পাওয়া যাবে সেখানেই খুন করার হুমকি দেয়। বর্তমানে বিবাদীরা মোবাইল ফোনেও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিবাদীদের ভয়ে অঞ্জনা রাণী ও তার পরিবার বর্তমানে নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না।

ভুক্তভোগী অঞ্জনা রাণী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:৫০   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
বন্ধ্যাত্বের চিকিৎসায় দেশে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গবেষণার অনন্য মডেল আইইডিসিআর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ