প্রাইম ব্যাংক ‌‌ন্যাশনাল ‌ স্কুল ক্রিকেটে ফরিদপুর জিলা স্কুলের বড় জয়

প্রথম পাতা » খেলাধুলা » প্রাইম ব্যাংক ‌‌ন্যাশনাল ‌ স্কুল ক্রিকেটে ফরিদপুর জিলা স্কুলের বড় জয়
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬



প্রাইম ব্যাংক ‌‌ন্যাশনাল ‌ স্কুল ক্রিকেটে ফরিদপুর জিলা স্কুলের বড় জয়

ফরিদপুর জেলা প্রতিনিধি: প্রাইম ব্যাংক ‌ আয়োজিত প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসর–এর জেলা পর্যায়ের খেলায় দুর্দান্ত জয় পেয়েছে ফরিদপুর জিলা স্কুল।
আজ শুক্রবার ‌তারা আজিজুল উলুম দাখিল মাদ্রাসাকে ৩১৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ‌ম্যাচে প্রথমে ব্যাট করে ফরিদপুর জিলা স্কুল ৪৫.৪ ওভারে ৪৫৯ রানে অলআউট হয়। দলের পক্ষে শান্ত ১১৬ বলে ২০৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। এ ছাড়া আহনাফ ৬৪ বলে ৯৪ রান করে দলের বড় সংগ্রহ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে আজিজুল উলুম দাখিল মাদ্রাসা ৩০ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে আব্দুল্লাহ ৮০ বলে ৩৮ রান এবং আখিরুল ১৬ বলে ১৮ রান করেন।
বল হাতে ফরিদপুর জিলা স্কুলের নিলয় ৫৭ রানে ৪ উইকেট এবং আনাস ২৩ রানে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।
এই জয়ের মাধ্যমে ফরিদপুর জিলা স্কুল জেলা পর্যায়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে এবং টুর্নামেন্টের পরবর্তী ধাপে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:২৪   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ