ফরিদপুরে হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



ফরিদপুরে হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গন-এ শুরু হয়েছে নয়দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিদিনই হাজার হাজার ভক্তের সমাগম ঘটছে, ফলে পুরো এলাকা এখন ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
জানা যায়, গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ধর্মীয় আয়োজন আগামী ৩ মে পর্যন্ত চলবে। প্রতিদিন ভক্তরা এখানে এসে কীর্তন শ্রবণ, ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ এবং প্রসাদ গ্রহণ করছেন। ফরিদপুর শহরসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ভক্তদের জন্য বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এসব সংগঠন ভক্তদের মাঝে বিভিন্ন ধরনের খাবার বিতরণ করছে, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
এদিকে উৎসব উপলক্ষে শহরের মহিম স্কুল মাঠে একটি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সুলভ মূল্যে বিভিন্ন পণ্যসামগ্রী কিনছেন দর্শনার্থীরা।
উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো অনুষ্ঠানস্থল সিসি ক্যামেরার আওতায় এনে নজরদারি বাড়ানো হয়েছে।
প্রভু জগবন্ধু সুন্দর-এর ১৫৬তম আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই নয়দিন‌ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ফরিদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্ত অংশগ্রহণ করছেন।
এ উপলক্ষে শ্রীধাম শ্রী অঙ্গন ও আশপাশের এলাকাজুড়ে মনোরম আলোকসজ্জা করা হয়েছে, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৬:৫৪   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মধুখালীর ১১টি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সততা চর্চায় গুরুত্বারোপ
বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন
কথা কাটাকাটির জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
মধুখালী পেঁয়াজ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ৩
ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সমাবেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ