ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের কোতোয়ালি থানাধীন উত্তর আলীপুর এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে ন্যাশনাল আইডিয়াল স্কুল সংলগ্ন লিটন খানের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মোহাম্মদ মেহেদী হাসান (২৬)। তিনি কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার পূর্ব বামপাড়া এলাকার মামুনুর রশীদের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের উত্তর আলীপুর এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান আলীপুর গোরস্থান রোড সংলগ্ন একটি অটোরিকশা গ্যারাজে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ওই এলাকায় তার শ্বশুরবাড়িও রয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করলেন তা অবশ্য জানা যায় নি।
সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪:১২:০৭   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিলম্বের মুখে রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করে নিল ১৫০ শিশু
প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে - প্রধানমন্ত্রী
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ