মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

মধুখালি প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সোনালী ব্যাংক পিএলসি মধুখালী উপজেলা কমপ্লেক্স শাখার ATN (CRM) বুথ শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ এপ্রিল বুধবার সকাল ৯.৩০ মিনিটে উপজেলা কমপ্লেক্স শাখার নিচতলায় এই ATN (CRM) বুথ চালু করা হয়েছে, যা এখন থেকে গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। ফিতা কেটে শুভ উদ্বোধন করেছেন আমন্ত্রিত অতিথি ও ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন,ফরিদপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ তানজিমুল ইসলাম, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার নির্বাহী অফিসার রওশনা জাহান, খন্দকার আবিদুর রহমান ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রিন্সিপাল অফিস, ফরিদপুর) এবং সোনালী ব্যাংক পিএলসি মধুখালী উপজেলা শাখার ম্যানেজার মোঃ শাহাদাৎ হোসেন,শাখা ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র অফিসার এবং এটিএম বুথ ইনচার্জ রাকিবুল ইসলাম মিঠু সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ তানজিমুল ইসলাম বলেন, বর্তমানে সোনালী ব্যাংক গ্রাহকদের আধুনিক ডিজিটাল সেবার আওতায় নিয়ে এসেছে। এখন গ্রাহকরা শুধু একটি অ্যাকাউন্ট খুলে এবং একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারবেন। এছাড়াও এটিএম বুথের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন—দুই ধরনের সেবাই গ্রহণ করা যাবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৯   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিলম্বের মুখে রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করে নিল ১৫০ শিশু
প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে - প্রধানমন্ত্রী
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ