চাষাঢ়া হকার্স মার্কেট ভেঙে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষণা নাসিক প্রশাসকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাষাঢ়া হকার্স মার্কেট ভেঙে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষণা নাসিক প্রশাসকের
শুক্রবার, ১ মে ২০২৬



চাষাঢ়া হকার্স মার্কেট ভেঙে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষণা নাসিক প্রশাসকের

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত হকার্স মার্কেট ভেঙে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় হকার্স মার্কেট পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং অনিয়মের অভিযোগ তুলে ধরেন। এ সময় দোকানে উপস্থিত কয়েকজন দোকান ভাড়া দেওয়া ও বিক্রির বিষয়টি স্বীকার করেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, “এখানে ৬৭২ জন হকারকে পুনর্বাসন করা হয়েছিল। সরেজমিনে তদন্ত করে দেখেছি, যাদের বরাদ্দ দেওয়া হয়েছিল তাদের কেউই এখন এখানে নেই। কেউ দোকান ভাড়া দিয়েছে, কেউ বিক্রি করে আবার ফুটপাতে বসে ব্যবসা করছে।”

তিনি আরও বলেন, বরাদ্দপ্রাপ্ত দোকানগুলো ভাড়া বা বিক্রি করা আইনসিদ্ধ নয়। কিন্তু সেখানে একাধিক দোকান একত্র করে বড় দোকান বানিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে, যা অনিয়ম ও অন্যায়।

নাসিক প্রশাসক বলেন, “এই মার্কেট ভেঙে দেওয়া হবে এবং প্রকৃত হকারদের যাচাই-বাছাই করে পুনর্বাসন করা হবে। যারা বরাদ্দ নিয়ে অবৈধভাবে দোকান ভাড়া বা বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শনের সময় সিটি করপোরেশনের কর্মকর্তাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:০০:৩৮   ১৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ
ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
রাজধানীর চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া
প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর ক্ষমতায়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন : হুইপ দুলু
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : বিজ্ঞান সচিব
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ