কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান ডিসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান ডিসির
শুক্রবার, ১ মে ২০২৬



কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান ডিসির

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বন্দর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র, সরকারি দপ্তর ও স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

জেলা প্রশাসক বন্দর উপজেলায় অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। পরে বন্দর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভূমিসেবার মান ও নথিপত্র পর্যালোচনা করেন।

সবশেষে তিনি চুনাভূড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বন্দর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মধ্যাহ্নভোজে অংশ নেন এবং বিকেল আড়াইটা নাগাদ কর্মসূচি শেষে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি এবং উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল কর্মকর্তাকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ০:০৩:৪৫   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ