সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ
সোমবার, ৪ মে ২০২৬



সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল মাঠে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় প্রতিষ্ঠানজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং সার্বিক অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবীর উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিক্ষার্থীদের শান্ত করে পুনরায় ক্লাসে ফেরান।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন শরিফের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে স্লোগান দেয়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চললেও তা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা হয়েছে। এ অবস্থায় তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

তবে স্থানীয়দের একাংশের দাবি, শিক্ষকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে একটি পক্ষ শিক্ষার্থীদের ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করেছে। তাদের মতে, দৃশ্যমানভাবে বড় ধরনের কোনো অনিয়ম এখনো প্রমাণিত হয়নি।

অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন শরিফ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শিক্ষার্থীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সমাধান হয়েছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবীর উদ্দীন বলেন, “প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে কিছু অস্পষ্টতা রয়েছে, যা থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমরা বিষয়টি পর্যালোচনা করেছি। সংশ্লিষ্টদের কাছ থেকে হিসাব গ্রহণ করে যাচাই-বাছাই করা হবে। আশা করি দ্রুতই সমস্যার সমাধান হবে।”

বাংলাদেশ সময়: ১৮:৫৭:১৮   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ