ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সোমবার, ৪ মে ২০২৬



ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বহুল প্রচারিত স্থানীয় জনপ্রিয় দৈনিক পত্রিকা-দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্নাঢ্য নানা আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার(৪মে) বেলা ১২ টায় ফরিদপুর জেলা পরিষদের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক,যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এবিএম সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ,ফরিদপুরের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
দৈনিক ফতেহাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ও ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি প্রবীর কান্তি বালা,সাপ্তাহিক গণমনের নির্বাহী সম্পাদক মো তমিজউদদীন তাজ, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন চৌধুরী নিঝুম সহ দৈনিক ফতেহাবাদ পত্রিকায় স্টাফ রিপোর্টারগণ বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন—দৈনিক ফাতেহাবাদ পত্রিকা দীর্ঘ ১৫ বছর ধরে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করার মাধ্যমে দৈনিক ফাতেহাবাদ পত্রিকা ইতোমধ্যে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে।অনুষ্ঠানে পত্রিকার আগামীর পথচলা আরও সমৃদ্ধ ও সফল হোক—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৫:১৯   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ