১ হাজার ২০০ ঘণ্টায় তৈরি ইশা আম্বানির পোশাকে কী আছে? ভাইরাল আম ব্যাগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১ হাজার ২০০ ঘণ্টায় তৈরি ইশা আম্বানির পোশাকে কী আছে? ভাইরাল আম ব্যাগ
মঙ্গলবার, ৫ মে ২০২৬



১ হাজার ২০০ ঘণ্টায় তৈরি ইশা আম্বানির পোশাকে কী আছে? ভাইরাল আম ব্যাগ

নিউইয়র্কের ফ্যাশন দুনিয়ার সবচেয়ে আলোচিত আয়োজন মেট গালা। এবারের আসরে ভিন্নধর্মী উপস্থিতি দিয়ে সবার নজর কেড়েছেন তারকারা। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর মঞ্চ সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে তাঁরার আলোয় জাঁকজমক হয়ে ওঠে। বর্ণিল উপস্থিতির মাধ্যমে শৈল্পিক সাজপোশাকের বৈচিত্র্য তুলে ধরেছেন বিশ্ব তারকারা।

৫০ জনের বেশি কারিগর ১ হাজার ২০০ ঘণ্টার বেশি সময় ধরে তৈরি করেছেন ইশার পোশাক। ভারতীয় ব্যবসায়ী ইশা আম্বানি লাল গালিচায় হাজির হন গৌরব গুপ্তার ডিজাইন করা শাড়ি এবং ভাস্কর্যের আদলে তৈরি করা কেপ পরে।

যেটা কারিগররা খাঁটি সোনার সুতা দিয়ে বুনেছেন। স্টাইলিং করেছেন অনাইতা শ্রফ আদাজানিয়া। শাড়িটিতে প্রাচীন ভারতীয় ফ্রেস্কো চিত্রের প্রভাব দেখা যায়। পাড়জুড়ে ছিল হাতে আঁকা পিচওয়াই অনুপ্রাণিত নকশা।

এই শাড়িতে আরও যোগ হয়েছে—জারদৌজি, আরি কাজ ও রিলিফ এমব্রয়ডারির মিশেল। ৫০ জনের বেশি কারিগর ১ হাজার ২০০ ঘণ্টার বেশি সময় ধরে তৈরি করেছেন। ব্লাউজে পরিবারের হীরার সংগ্রহকে কতুরে রূপ দেয়া হয়েছে। নীতা আম্বানির ব্যক্তিগত সংগ্রহ থেকে নেওয়া ২০০টিরও বেশি পুরোনো কাটের হীরা হাতে সেলাই করে বসানো হয়েছে এই বডিস বা ব্লাউজে।

গলায় ছিল দুটি স্তরের হীরার নেকলেস, যার মোট ওজন ২৫০ ক্যারেটের বেশি। হাতে ছিল হাতফুল আর কোমরে হীরার কোমরবন্ধ—যা শাড়ির ভাঁজ বরাবর নেমে এসেছে।

ব্রুকলিনভিত্তিক শিল্পী সৌরভ গুপ্ত ১৫০ ঘণ্টার বেশি সময় নিয়ে কাগজ, তামা ও পিতল দিয়ে প্রতিটি জুঁই কুঁড়ি আলাদাভাবে গড়েছেন, পরে ভারতীয় রঙে রাঙিয়েছেন। ইশার হাতে শোভা পায় সুবোধ গুপ্তের তৈরি আমের ভাস্কর্যটি; এটি যেন বিশেষভাবে নজড় কাড়ে। মুহূর্তেই সেই ব্যাগটি ভাইরাল হয়ে যায়।

সব মিলিয়ে, ইশা আম্বানির মেট গালায় এবারের উপস্থিতি ছিল ঐতিহ্য, শিল্প আর সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধন। যা বিশ্বজুড়ে কৌতূহল আর প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১২:০৬   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ