ফরিদপুরে বাজারে দেশীয় মৌসুমি ফলের সরবরাহ বেড়েছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বাজারে দেশীয় মৌসুমি ফলের সরবরাহ বেড়েছে
মঙ্গলবার, ৫ মে ২০২৬



ফরিদপুরে বাজারে দেশীয় মৌসুমি ফলের সরবরাহ বেড়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের বিভিন্ন বাজারে দেশীয় মৌসুমি ফলের সরবরাহ ও আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে বিবেচনায় রেখে বিভিন্ন দামে এসব ফল বিক্রি করছেন বলে জানা গেছে।

জেলার হাজী শরীয়াতুল্লাহ বাজারসহ আশপাশের বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি ১০০ পিস দেশি লিচু ১২০ থেকে ৩০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। গোবিন্দভোগ আম ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। মাঝারি আকারের আনারস বিক্রি হচ্ছে প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায়। এছাড়া বড় আকারের তরমুজ ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে এবং ছোট আকারের তরমুজ তিনটি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বর্তমানে বাজারে যেসব ফল আসছে তার বেশিরভাগই দেশীয় প্রজাতির। তবে অনেক ফল এখনো পুরোপুরি পরিপক্ব না হওয়ায় কয়েকদিন রেখে খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা, এতে স্বাদ ও গুণগত মান আরও ভালো হবে বলে জানান ব্যবসায়ীরা।

তারা আরও বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করেই এসব ফল বাজারজাত করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও বেশি পরিমাণে মৌসুমি ফল বাজারে আসবে বলে তারা আশা প্রকাশ করেন। এতে ক্রেতাদের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২২:৪৭:১০   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ