ফরিদপুরে নগরকান্দা সার্কেলের নতুন এএসপি হিসেবে যোগদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে নগরকান্দা সার্কেলের নতুন এএসপি হিসেবে যোগদান
মঙ্গলবার, ৫ মে ২০২৬



ফরিদপুরে নগরকান্দা সার্কেলের নতুন এএসপি হিসেবে যোগদান

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা পুলিশে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) হিসেবে যোগদান করেছেন মুহম্মদ আল ফাহাদ।আজ মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলায় স্বাগত জানান। মুহম্মদ আল ফাহাদ ৪০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:০৬   ১৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ