ফরিদপুরে জাতীয় নৃত্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান ৮ মে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জাতীয় নৃত্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান ৮ মে
বুধবার, ৬ মে ২০২৬



ফরিদপুরে জাতীয় নৃত্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান ৮ মে

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে জাতীয় নৃত্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান ৮ মে শুক্রবার, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফরিদপুরের কবি জসীম উদ্দীন হলে অনুষ্ঠিত হবে।
জাতীয় নৃত্য দিবস-উপলক্ষে এ বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুর জেলার নৃত্যশিল্পীবৃন্দ নৃত্য পরিবেশন করবেন। আয়োজনটি সংস্কৃতি অঙ্গনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ফরিদপুরের জেলা প্রশাসক ‌ মাজহারুল ইসলামের সভাপতিত্বে ‌অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‌ ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ এবং বিশিষ্ট রবীন্দ্র-গবেষক প্রফেসর মোঃ আলতাফ হোসেন। ও‌ বিশিষ্ট ‌ সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন।
আয়োজকরা জানান, “নৃত্যের তালে তালে বিশ্ব আজ একসাথে”—এই স্লোগানকে ধারণ করে জাতীয় নৃত্য দিবস উদযাপনের মাধ্যমে সংস্কৃতির বিকাশ ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন।
আয়োজকরা সকল সাংস্কৃতিকপ্রেমী ও দর্শনার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩৩   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা
আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ