জুলাই সনদ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » জুলাই সনদ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
শুক্রবার, ৮ মে ২০২৬



জুলাই সনদ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, ‘বর্তমান সময়ের একটি বড় বিতর্ক হলো জুলাই সনদ বাস্তবায়ন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ।’

তিনি আরো বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় বলেছি, জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা, সেমিকোলন বাস্তবায়ন করা হবে। জুলাই সনদে ৩৩টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে।
তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে—সেই বিষয়গুলো সামনে রেখেই সরকার কাজ করছে।’

শুক্রবার (৮ মে) সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু। অনুষ্ঠানে ১৭৪ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয় এবং সমিতির নবনির্বাচিত কমিটিকেও সম্মাননা প্রদান করা হয়।

আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, ‘আইনজীবীদের প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতায় অচিরেই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’ তিনি বলেন, ‘বিজ্ঞ বিচারক গড়ে তুলতে হলে আগে দক্ষ ও বিজ্ঞ আইনজীবী তৈরি করতে হবে। প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে।

তিনি আরো বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সুসংহত করতে বিচারালয়কে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এজন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত মানোন্নয়ন জরুরি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমির এজাজ খান ও জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী।

অনুষ্ঠানে খুলনার আইনজীবীরা মন্ত্রীর কাছে অতিরিক্ত বিচারক নিয়োগ, নতুন আদালত ভবন নির্মাণ, পুরাতন জেলখানার জমিতে আইনজীবীদের আধুনিক ভবন, কল্যাণ তহবিল গঠনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পাশাপাশি সাবরেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিও জানান তারা।

এর আগে আইনমন্ত্রী খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪১   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


পুশইন: দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয়
বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে : কেসিসি প্রশাসক
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
তথ্যের সত্যতা নিশ্চিতকরণে চুয়াডাঙ্গায় ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ
মেহেরপুর সীমান্তে অবস্থান নেয়া ৬ জনকে পাওয়া যাচ্ছে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ