পুলিশে বিশৃঙ্খলা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে : আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশে বিশৃঙ্খলা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে : আইজিপি
শুক্রবার, ৮ মে ২০২৬



পুলিশে বিশৃঙ্খলা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে : আইজিপি

পুলিশে বিশৃঙ্খলা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ডা। তিনি বলেছেন, পুলিশ বিশৃঙ্খল অবস্থায় ছিল, যা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।

আইজিপি বলেন, আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনে বলা হতো আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল গেলে ঠিক সময়ে সিদ্ধান্ত আসে না। এখন সেই দিন নাই, এখন দিন বদলেছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করেছে। জনগণের আশানুরুপ আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য সরকার পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও ছিল সবার আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। সরকার আমাদের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল।

পুলিশের জনবলের ঘাড়তি সংক্লান্ত এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, নতুন আর্থিক বছরে এ সংক্লান্ত সমস্যা সমাধানে সরকার আশ্বাস দিয়েছেন।

এসময় আইজিপি আরও বলেন, আমরা একটি আধুনিক, জনবন্ধব ও প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। পুলিশে সেবাকে জনগণের দৌঁরগোড়ায় পৌঁছে দেয়ার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞা। জনগণ ও মিডিয়ার সহযোগিতা ছাড়া কখনো ভাবে টেকসই আইন-শৃঙ্খলা উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই সকলের প্রতি আহ্বান, পুলিশকে সহায়তা করুন। আসুন আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলি।

পুলিশ সপ্তাহ নিয়ে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে পুলিশ সপ্তাহ পালন করা যায়নি। এবার নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ হবে। পুলিশ বিশৃঙ্খল অবস্থায় ছিল, যা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:১৭   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের
পরিবারের ভরসা ছিলেন দিপালী, ফিরলেন লাশ হয়ে
পুলিশে বিশৃঙ্খলা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে : আইজিপি
জুলাই সনদ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষকবান্ধব : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর ১০০তম সৌদি গোল—আল নাসরের দাপুটে জয়
ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো (মাহিন্দ্র) ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ফরিদপুরে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে নতুন শনাক্ত ৫৪ জন
চরভদ্রাসনে গণহত্যা দিবস পালিত
শিক্ষাখাতে চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ