বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র-অসহায় মানুষের জন্য কাজ করে: হুইপ দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র-অসহায় মানুষের জন্য কাজ করে: হুইপ দুলু
শুক্রবার, ৮ মে ২০২৬



বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র-অসহায় মানুষের জন্য কাজ করে: হুইপ দুলু

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। দলটি সবসময় দেশের দরিদ্র-অসহায় মানুষের জন্য মানবিক কাজ করে।

শুক্রবার (৮ মে) বিকালে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলার সাতটি উপজেলার ৩৩০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গড়তে হলে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। নারী-পুরুষ, ধনী-গরিব সব মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর দেশ গঠন কোনোভাবেই সম্ভব নয়।

গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের অত্যাচার, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, নির্যাতিত প্রতিটি নেতাকর্মীর পাশে দাঁড়াবে বিএনপি।

নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও হাফিজ উদ্দিন হাফিজ, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম এবং নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২০:১০   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ