টানা পঞ্চম লিগ শিরোপা জিতল পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » টানা পঞ্চম লিগ শিরোপা জিতল পিএসজি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



টানা পঞ্চম লিগ শিরোপা জিতল পিএসজি

পিএসজি আবারও প্রমাণ করল ফরাসি ফুটবলে তাদের আধিপত্য। টানা পঞ্চমবারের মতো লিগ ওয়ান শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে লুইস এনরিকের দল। শিরোপা নিশ্চিত করতে ড্র’ই যথেষ্ট ছিল, কিন্তু তারা সন্তুষ্ট থাকেনি পয়েন্ট ভাগাভাগিতে। লেঁসের মাঠে দারুণ পারফরম্যান্সে ২-০ গোলের জয় তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের ১৪তম লিগ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি।

৩৩ ম্যাচ শেষে পিএসজির সংগ্রহ ৭৬ পয়েন্ট। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লেঁসের পয়েন্ট ৬৭। হাতে আর একটি করে ম্যাচ বাকি থাকলেও এই ৯ পয়েন্টের ব্যবধান ঘোচানো অসম্ভব। ফলে এক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়ে গেল প্যারিসের ক্লাবটি।

ম্যাচের ২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জর্জিয়ান উইঙ্গার খিচা কাভারাস্কেইয়া। যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেন সেনেগালের তরুণ ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে। জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। তিনি জানান, দলের মূল লক্ষ্য এখন ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালের বিপক্ষে ফাইনাল।

২০২৩ সালে দায়িত্ব নেয়ার পর এটি এনরিকের অধীনে পিএসজির তৃতীয় লিগ শিরোপা। এরই মধ্যে ফ্রেঞ্চ সুপার কাপও জিতেছে দলটি। ফলে এবার ট্রেবল জয়ের স্বপ্নও দেখছে ফরাসি জায়ান্টরা।

কাতারি মালিকানায় আসার পর গত ১৪ বছরে ১২টি লিগ শিরোপা জিতেছে পিএসজি। ফরাসি ফুটবলে তাদের আধিপত্য এখন আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।

বাংলাদেশ সময়: ১২:২৮:১৯   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ