ফরিদপুর হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



ফরিদপুর হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ‌ হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাইসা নামের ৬ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। মৃত রাইসা ফরিদপুর জেলার নগরকান্দার উপজেলার রসুলপুর গ্রামের রাব্বি শেখের ছেলে।
এ নিয়ে মোট ১১ শিশুর মারা যাওয়া তথ্য নিশ্চিত করেছে জেলার স্বাস্থ্য বিভাগ।
এদিকে জেলা বিভিন্ন হাসপাতালে নতুন ৫৫ জন শিশু সহ ১৬১ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা, মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা যায়, গত ২ মে বিকেলে হাম উপসর্গ নিয়ে শিশু রাইসা কে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ দিন পরে গতকাল ১৮মে দুপুরে মারা যায় শিশুটি।
এছাড়াও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জ্বর, সর্দিকাশি ও হামের উপসর্গ নিয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২২ জন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জনসহ ওই তিনটি হাসপাতালে ১৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে জেলায় ১২৭৯ রোগী চিকিৎসা নিয়েছে।
এদিকে এ বছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১১ জন শিশু মারা যাওয়ার ঘটনা ঘটে। যাদের মধ্যে মাদারিপুরে ২, ফরিদপুরে ৩ গোপালগঞ্জ ৩, রাজবাড়ী, মাগুরা ও যশোরের একজন করে শিশু রয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, গত ২০ এপ্রিল থেকে সারা দেশের ন্যায় হাম-রুবেলা টিকাদান কর্মসুচী জেলায় চলমান রয়েছে যা আগামী ১০ মে পর্যন্ত অব্যাহত থাকবে।ক্যম্পেইনের আওতায় জেলার মোট ২ লাখ ৩৯ হাজার ৭শ’৫৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
সরকারি হাসপাতালে স্থায়ী টিকাদান কেন্দ্র, ইপিআই টিকাদান কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান সহ জেলায় মোট ২ হাজার ৬শ’ ৯৩ টি কেন্দ্রে হাম-রুবেলার টিকা দানের প্রস্তুতি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫৮   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ