ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধি : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সেমিনারের বিষয় ছিল “Automated Land Management System: The Changes, Development and Way Forward”। সেমিনারে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
এর আগে রাজধানী ঢাকা থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফরিদপুর ‌ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. নজরুল ইসলাম এবং ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র তাওহিদ আলম ওশান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। এর ফলে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানি মুক্তভাবে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন।
বক্তারা আরও বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা কমে আসছে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে, ফলে মানুষ ঘরে বসেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।
তিন দিনব্যাপী এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন, ফরিদপুর এবং সহযোগিতায় রয়েছে ভূমি মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৫৬   ১২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ