সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

জেলায় আজ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদর উপজেলার দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সদর উপজেলা জাতায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা ও দেবহাটা উপজেলার মোট পাঁচশ’ দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে জনপ্রতি দুইহাজার টাকা করে ঈদ সম্মানী প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪৯   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ