জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার, ৩১ মে ২০২৬



জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফসল হচ্ছে এই জঙ্গল সলিমপুর। জঙ্গল সলিমপুর থেকে কোনো সাধারণ অধিবাসীকে আমরা উচ্ছেদ করব না।
কিন্তু এখানে কোনো সন্ত্রাসী গ্রুপের অস্তিত্ব থাকবে না। এখান থেকে আমরা সন্ত্রাসীদের উচ্ছেদ করব।

রবিবার (৩১ মে) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন মন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দেড় ঘণ্টাব্যাপী চট্টগ্রামের সর্বস্তরের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।

স্বরামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। জনগণকে একটি আরামদায়ক জীবন দেওয়ার জন্য যা যা করা দরকার, আমরা তা-ই করব। মাদক, সন্ত্রাসসহ কোনো অবৈধ বাণিজ্য দেশে চলতে দেওয়া হবে না। এখানে রাষ্ট্রের ভেতরে অন্য কোনো রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, ‘জঙ্গল সলিমপুরে সরকারি খাস জায়গায় কারাগার নির্মাণসহ, বিভিন্ন সংস্থার ভবন নির্মাণে সরকারের কিছু পরিকল্পনা রয়েছে। আমি আবারও আশ্বস্ত করছি, এখানে কোনো সাধারণ জনগণকে উচ্ছেদ করা হবে না, শুধু সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে।’

এ সময় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। জনগণকে একটি কমফোর্ট লাইফ দেয়ার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। দেশে মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি- এই চারটি অপরাধকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবেলা করা হবে।
কিশোর গ্যাং নিয়ন্ত্রণের জন্য তাদের বয়স নির্ধারণ, অপরাধ নিয়ন্ত্রণে আইন সংশোধন করার উদ্যোগ নেয়া হচ্ছে। কোনো অবৈধ বাণিজ্য দেশে চলতে দেয়া হবে না। এখানে রাষ্ট্রের ভিতরে অন্য কোনো রাষ্ট্র গড়ে উঠতে দেয়া হবে না।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, এসপি মাসুদ আলমসহ বিভিন্ন সংস্থা প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:২৬   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ