পিয়াজ খালীতে ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিয়াজ খালীতে ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
রবিবার, ৩১ মে ২০২৬



পিয়াজ খালীতে ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজ খালী এলাকায় আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী দুর্জন খার ডাঙ্গী পরিবারের পক্ষ থেকে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ-২০২৬।

ঈদুল আজহার তৃতীয় দিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু, কিশোর ও যুবকদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের গ্রামীণ ও আনন্দঘন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণ প্রজন্মকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে আয়োজিত অভিভাবক সমাবেশে সন্তানদের শিক্ষা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ গঠনে অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এলাকার ঐতিহ্য ধরে রাখা এবং সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:০০:৩১   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
বন্যপ্রাণী অপরাধ ঠেকাতে আঞ্চলিক সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
ফরিদপুরে মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই, মন্দিরের জমি দখলের অভিযোগ
কালকিনিতে নতুন ইউএনওর সাথে ৬টি সাংবাদিক সংগঠনের মতবিনিময়
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ