শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গোপালপুর সমাজ কল্যাণ ক্লাবের দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গোপালপুর সমাজ কল্যাণ ক্লাবের দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ
রবিবার, ৩১ মে ২০২৬



শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গোপালপুর সমাজ কল্যাণ ক্লাবের দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‌এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের গোপালপুর সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল, খাদ্য বিতরণ এবং আর্থিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও পথশিশুর মাঝে খাবার বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ‌সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ‌
মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম ‌ মোস্তফা মিরাজ ‌জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর‌ চৌধুরী ‌রুবেল ‌ এবং ফরিদপুর জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম। স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন ‌শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:০৬   ১৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে মাদকের ভয়াবহ বিস্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি
সালিশ বৈঠকে সাংবাদিকের ওপর হামলায় মামলা
সরিষাবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ