সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজকল্যাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজকল্যাণমন্ত্রী
রবিবার, ৩১ মে ২০২৬



সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজকল্যাণমন্ত্রী

সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

আজ দুপুরে মন্ত্রীর বেইলি রোডস্থ সরকারি বাসভবনে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস ও শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা মন্ত্রীর বাসভবনে এসে মনের আনন্দে উল্লাসে ছুটাছুটি করে। মন্ত্রী শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এ সময়ে তিনি শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ঈদের গল্প শোনেন।

জাহিদ হোসেন সকল শিশুকে আপ্যায়ন করান। শিশুদের জন্য মৌসুমী ফলসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এমন একটি দিন তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ। বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের সকলের দায়িত্ব।

তিনি আরও বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সবসময় কাজ করে যাচ্ছে।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখা হবে, যাতে প্রান্তিক ও অনাথ শিশুরা সমাজের মূলধারায় আসতে পারে।

এ সময় মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:০৮   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ