ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করছে সরকার: হুইপ দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করছে সরকার: হুইপ দুলু
মঙ্গলবার, ২ জুন ২০২৬



ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করছে সরকার: হুইপ দুলু

নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের মাসিক সম্মানী ভাতা চালু করেছে।

আজ জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের ইমামবৃন্দ অত্যাচার-নির্যাতন করেছে। ইসলাম বিরোধী এই শক্তি আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। দেশে আর কোনদিন যেন ইসলাম বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ধর্মীয় নেতাদের বিভাজন পরিহার করে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, জেলার বিভিন্ন মসজিদের ১৭৮ জন ধর্মীয় নেতাকে সরকার মাসিক সম্মানী ভাতা প্রদান করছে। এই সম্মানী ভাতার পরিধি আগামীতে শতভাগে উত্তীর্ণ হবে। এই সম্মানী ভাতার মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শরীফুল হক। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলাম সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, চলতি অর্থ বছরে নাটোর জেলার ৫০ জন ইমাম রাজশাহীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে কৃষি কাজ, গাভী পালন, সামাজিক বনায়ন, মৎস্য চাষ ইত্যাদি বিষয়ভিত্তিক দেড় মাসের আবাসিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ইমামদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাংলাদেশ সময়: ১৭:১১:০৬   ১৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাবনায় মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে সচেতনতা ও নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান চীফ হুইপের
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার - স্বাস্থ্যমন্ত্রী
শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে - ত্রাণ মন্ত্রী
বটবা‌হিনী গতকালের নির্বাচ‌নে হে‌রে গি‌য়েও তারা বি‌ভিন্ন ধর‌নের অপপ্রচার করার চেষ্টা কর‌ছে : খোকন
সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আলফাডাঙ্গায় শারদীয় দুর্গাপূজার পুনর্মিলনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: পেটের ভেতর ও শরীরে লুকিয়ে আনা ৪৫০০ পিস ইয়াবাসহ আটক ৩
জামালপুরে যৌনপল্লীতে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ সিয়াম ৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার: পুলিশ জানায় স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ