ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় বাংলাদেশ নারী দলের

প্রথম পাতা » খেলাধুলা » ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় বাংলাদেশ নারী দলের
মঙ্গলবার, ২ জুন ২০২৬



ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় বাংলাদেশ নারী দলের

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং ও পেসার রিতু মনির বোলিং নৈপুন্যে স্কটল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল।

আজ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩৪ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। এই জয়ে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল বাংলাদেশ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্কটল্যান্ড। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে নেদারল্যান্ডস।

এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে এবং নেদারল্যান্ডসের কাছে ৮ রানে হেরেছিল টাইগ্রেসরা।

এডিনবার্গে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতায় ২৩ রানে ৩ উইকেট হারায় টাইগ্রেসরা। দিলারা আক্তার ১৫, জুয়াইরিয়া ফেরদৌস শূন্য ও তাজ নেহার ৪ রানে ফিরেন।

শুরুর ধাক্কা সামাল দিতে চতুর্থ উইকেটে শক্ত হাতে হাল ধরেন অধিনায়ক নিগার ও সোবহানা মোস্তারি। ৫৮ বলে ৭৭ রানের জুটিতে বাংলাদেশের স্কোর ১শতে নেন তারা। ৫ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৩৯ রান করে থামেন মোস্তারি।

তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে শেষ ওভারে আউট হন নিগার। ৬টি বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ৪৭ বলে ৫৮ রান করেন তিনি।

ইনিংসের শেষ দিকে স্বর্ণা আক্তারের ২৩ বলে ২০ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রানের পুঁজি পায় বাংলাদেশ।

জবাবে বাংলাদেশের দুই বোলার মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলার তোপের মুখে ১ রানে ২ উইকেট হারায় স্কটল্যান্ড।

মিডল অর্ডারে ছোট-ছোট জুটিতে লড়াইয়ে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। কিন্তু বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সামনে বড় ইনিংস খেলতে পারেনি স্কটিশ ব্যাটাররা। ফলে ১৯ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। দলের হয়ে সারা ব্রাইস সর্বোচ্চ ৪০ রান করেন।

রিতু মনি ১২ রানে ৪ উইকেট নেন। এরমধ্যে নিজেদের দ্বিতীয় ও ইনিংসের ১৮তম ওভারে ৩ উইকেট নেন তিনি। ৫৭ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন নিগার।

আগামী ৪ জুন লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২২:৫০:৪৬   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ