নারায়ণগঞ্জে দুই ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে দুই ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬



নারায়ণগঞ্জে দুই ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দু’টি ইটভাটাকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ) বিকেলে একইসঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকার দুইটি ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, বক্তাবলীর পূর্ব গোপালনগরের সান ব্রিকস ম্যানুফেকচারার (জরিমানা ১ লাখ ৩০ হাজার টাকা) এবং মেসার্স এএসবি ব্রিকস ম্যানুফ্যাকচারার (জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা)।

অভিযানে দুইটি ইটভাটা থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত কার্যক্রম বন্ধ রাখতে মালিকপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বায়ুদূষণ রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী কারখানা ও পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তারা আরও জানান, পরিবেশ সংরক্ষণে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:১৪   ১৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন : বিদ্যুৎমন্ত্রী
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু
৫১ বছর পর নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে সরাসরি ভোটে নির্বাচন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ