কালকিনি পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির সমর্থন চান মাহবুব হোসেন মুন্সী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনি পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির সমর্থন চান মাহবুব হোসেন মুন্সী
রবিবার, ১৪ জুন ২০২৬



কালকিনি পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির সমর্থন চান মাহবুব হোসেন মুন্সী

কালকিনি ও ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: আসন্ন মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থন নিয়ে লড়তে চান বিশিষ্ট প্রবীণ রাজনীতিবিদ ও কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় শুরু করেছেন।
​

মাহবুব হোসেন মুন্সী কালকিনির ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান। তাঁর পিতা মরহুম জাবেদ আলী মুন্সী ছিলেন তৎকালীন সময়ের একজন অত্যন্ত সুপরিচিত ও গণ্যমান্য ব্যক্তিত্ব, যাঁর নাম পুরো উপজেলাজুড়ে সমাদৃত। পারিবারিক ঐতিহ্য সূত্রেই মাহবুব হোসেন মুন্সীর ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সাথে পথচলা। তাঁর পুরো পরিবারই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর বড় ভাই মরহুম ইকবাল হোসেন খোকন মুন্সী ছিলেন কালকিনি উপজেলার সাবেক সফল চেয়ারম্যান এবং দলের একজন একনিষ্ঠ প্রাণপুরুষ।
​

স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, বড় ভাইয়ের এবং নিজের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের কারণে পুরো পৌর এলাকায় মাহবুব হোসেন মুন্সীর একটি বিশাল পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের মতে, তাঁর রাজনৈতিক পরিচয় ভোটারদের কাছে ‘আয়নার মতো স্বচ্ছ’। পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতাকে আসন্ন পৌর নির্বাচনে একজন যোগ্য ও সৎ প্রার্থী হিসেবে দেখছেন দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ।
​

এলাকাবাসীর দাবি, মাহবুব হোসেন মুন্সী একজন অত্যন্ত ধার্মিক ও আল্লাহভীরু মানুষ। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং সততার সাথে জীবনযাপন করেন। সাধারণ মানুষ মনে করেন, তিনি যদি পৌর মেয়র নির্বাচিত হন বা সরকারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বসেন, তবে অত্যন্ত বিশ্বস্ততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন।
​পৌরবাসী আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে বিএনপি তাঁকে দলীয় প্রতীক ও সমর্থন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এবং কালকিনি পৌরসভার সামগ্রিক উন্নয়নে এক অনন্য ভূমিকা পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৩২   ১৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
গাজীপুরের বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দিতে সরকার এগোচ্ছে: অর্থমন্ত্রী
‎ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের সশ্রম কারাদণ্ড
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
বাংলাদেশকে বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ