মধুখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম
রবিবার, ১৪ জুন ২০২৬



মধুখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজার আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিক্রয় প্রতিনিধি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, একমি ওষুধ কোম্পানির (ভেটেরিনারি ডিভিশন) মধুখালী উপজেলার বিক্রয় প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ) রবিউল আউয়াল আলফাদ নওপাড়া বাজারসহ বিভিন্ন বাজারে কালেকশন শেষে বাগাট বাজারের উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাট এলাকায় পৌঁছালে একাধিক মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে জখম করে তার কাছে থাকা নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

বিক্রয় প্রতিনিধি রবিউল আউয়াল আলফাদ জানান, সকাল থেকেই মধুখালী উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে বকেয়া টাকা কালেকশন করেছি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওপাড়া বাজার থেকে কালেকশনের টাকাসহ বাগাট বাজারের উদ্দেশে রওনা হই। পথিমধ্যে তারাপুর খেয়াঘাট নির্জন এলাকায় পৌঁছানো মাত্রই দুইটি মোটরসাইকেল নিয়ে একাধিক ব্যক্তি মোটরসাইকেলটি গতিরোধ করেন। এ সময় কুপিয়ে জখম করে কাছে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, স্থানীয়রা আমার চিৎকারে এগিয়ে এসে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে মধুখালী থানায় অভিযোগ দিতে এসেছি।

বিষয়টি জানতে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় এর সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোহাম্মদ আজম খান এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ইতিমধ্যেই বিষয়টি পুলিশ জানতে পেরেছে। একজন এস আইয়ের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিক্রয় প্রতিনিধিকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়েছেন। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬:২০:১০   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ