নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ
রবিবার, ১৪ জুন ২০২৬



নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মাদক-সন্ত্রাস-ছিনতাই প্রতিরোধ এবং সড়ক দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রবিবার (১৪ জুন, ২০২৬) ফতুল্লার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সব সংস্থাকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুর রশিদ, পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জাকির, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মইনউদ্দিন আহমেদ, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সরোয়ার মোর্শেদ সোহেল, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরে আলম, উপজেলা নির্বাহী অফিসার, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধি।
সভায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, জেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার সংক্রান্ত বিষয়, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নৌপথ ও যানজট নিরসন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, ছিনতাই, যানজট, অবৈধ গ্যাস সংযোগ, হকার উচ্ছেদ এবং ফ্যাসিস্টদের দোসরদের গ্রেফতারসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, গার্মেন্টস সেক্টরে অরাজকতা সৃষ্টি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নগরী ও শিল্পাঞ্চল এলাকায় ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের অরাজকতা বৃদ্ধি পাওয়ায় চিহ্নিত স্পটগুলোতে নিয়মিত টহল, গোপন নজরদারি জোরদার এবং জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জননিরাপত্তা নিশ্চিতে প্রশাসন, পুলিশ, র‌্যাবসহ সব আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্টদের কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ সময়: ১৮:১৯:৪৮   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
‘আমি জাগলে মধুখালী ঘুমাবে, আমি ঘুমালে তাদের জাগতে হবে’: ইউএনও
জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
৩১ বছরের অপেক্ষার অবসান, শিক্ষার আলোয় জেগে উঠল চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ