পাটক্ষেতে গরু ঢোকা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাটক্ষেতে গরু ঢোকা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫
রবিবার, ১৪ জুন ২০২৬



পাটক্ষেতে গরু ঢোকা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পাটক্ষেতে গরু ঢুকিয়ে ফসল নষ্ট ও খাওয়ানোর প্রতিবাদ করায় এক বর্গা চাষির বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার আওনা ইউনিয়নের ঘুইঞ্চা চর (গুচ্ছগ্রাম) এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

​এই ঘটনায় ভুক্তভোগী শাহিনুর বেগম (৫০) বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে রোববার (১৪ জুন) তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, ঘুইঞ্চা চর গুচ্ছগ্রামের বাসিন্দা শাহিনুর বেগম ৪৫ শতাংশ জমি বর্গা নিয়ে পাট চাষ করেছিলেন। প্রতিবেশী মজিদ মিয়া, শাহিন মিয়া, মোতালেব মিয়া, বুলী বেগম, আব্দুল বারেক ও নাজমা বেগমের গবাদিপশু প্রায়ই তার পাটক্ষেতে ঢুকে ফসলের ক্ষতি করত। বারবার নিষেধ করার পরও তারা কোনো ব্যবস্থা নেননি। সর্বশেষ আবারও গরু ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করলে শাহিনুর বেগম গরুটি খোয়াড়ে (আটক) দেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা।

​ভুক্তভোগীর দাবি, গরু খোয়াড়ে দেওয়ার জেরে গত ৯ জুন ভাড়াটে লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা সরকারি গুচ্ছগ্রাম প্রকল্পের ঘর ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে।

এতে আহত হন- শাহিনুর বেগম (৫০),​ ছেলে লিমন মিয়া,​ পুত্রবধূ মনিরা বেগম,শাকিল মিয়া ও মুক্তা বেগম। অভিযোগ রয়েছে, ছেলে লিমন মিয়া আত্মরক্ষার জন্য বাথরুমে আশ্রয় নিলেও তাকে টেনে বের করে মারধর করা হয়। এছাড়াও ​মুক্তা বেগম — গুরুতর আহত অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

​শাহিনুর বেগম অভিযোগে উল্লেখ করেন, হামলার সময় ঘরে থাকা ঈদে গরু বিক্রির নগদ ১ লাখ ২৫ হাজার টাকা, পুত্রবধূর গলার স্বর্ণের চেইন এবং ছেলের ব্যবহৃত প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। যাওয়ার সময় তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

​দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। প্রথমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় থানায় অভিযোগ করা হয়।

তবে নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল বারেক ও নাজমা বেগম।

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ​”লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ২২:২২:০৫   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
‘আমি জাগলে মধুখালী ঘুমাবে, আমি ঘুমালে তাদের জাগতে হবে’: ইউএনও
জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
৩১ বছরের অপেক্ষার অবসান, শিক্ষার আলোয় জেগে উঠল চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ