চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬



চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সকাল ১০টায় শহরের এম.এ. বারি মাধ্যমিক বিদ্যালয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলার মোট ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এর আগে গতকাল সোমবার রাহেলা খাতুন গার্লস একাডেমিতে রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। আগামীকাল বুধবার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

এসময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করার মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৬টি বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এম এ বারি মাধ্যমিক বিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বিপুল আশরাফ, মেহরাব্বিন সানভী, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫০:২৫   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ