খুলনায় অর্থনৈতিক শুমারিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রথম পাতা » খুলনা » খুলনায় অর্থনৈতিক শুমারিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



খুলনায় অর্থনৈতিক শুমারিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খুলনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র পরিচালিত অর্থনৈতিক শুমারি ২০২৪ এর প্রতিবেদন প্রকাশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

সেমিনারে আবদুল্লাহ হারুন বলেন, অর্থনৈতিক শুমারি একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি সরকারি নীতি নির্ধারণে সহায়তা করে। বাংলাদেশে গ্রামীণ অর্থনীতি যে আমূল পরিবর্তন হয়েছে, তা এই অর্থনৈতিক শুমারি ২০২৪ এ উঠে এসেছে। তবে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নারীদের অগ্রগতি আশানুরূপ অর্জিত হয়নি। এ ক্ষেত্রে আরও কাজ করতে হবে।

তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বেই সেবা খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিন্তু সেবা খাতকে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন একটি দক্ষ, শিক্ষিত ও মেধাবী জনগোষ্ঠী। আমাদেরও এদিকে খেয়াল রাখতে হবে।

খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আলীমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. সাজাদুর রহমান রাসেল।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আইয়ুব হোসেন।

সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০:০৩:১৭   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
যশোর শিশু হাসপাতাল বৃহৎ পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ