ফরিদপুরের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি
সোমবার, ২২ জুন ২০২৬



ফরিদপুরের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামের এক হাজী বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও নতুন কাপড়চোপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) দিবাগত রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন বাড়ির মালিক মো. খাইরুল ইসলাম মোল্লা (৫৪), পিতা-মৃত হাজী সেকেন্দার আলী। ২২ জুন সোমবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ঘরের দরজায় শব্দ শুনে তিনি ও তার স্ত্রী দরজার কাছে গেলে ১৩ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
সময় ডাকাতরা খাইরুল ইসলামের ১৫ বছর বয়সী ছেলে মাহিকে হাত-পা বেঁধে ফেলে। একই সঙ্গে খাইরুল ইসলাম ও তার স্ত্রীকেও হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে ডাকাত দল ঘরে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার এবং নতুন কাপড়চোপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর তন্ময় মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মধুখালী থানার ওসি সুকদেব রায় ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি তদারকি করেন।

এ বিষয়ে মধুখালী থানার ওসি সুকদেব রায় বলেন, ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতার আনা সম্ভব হবে।

এদিকে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুরো এলাকাজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় নিরাপত্তা জোরদার করাসহ দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের জোরালো দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:২১:৩৩   ১১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ