
দেশবিরোধী ষড়যন্ত্র ও দেশব্যাপী নৈরাজ্য অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি।
মঙ্গলবার (২৩শে জুন) সকাল সাড়ে দশটার দিকে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা জজ কোর্টের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ৷, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেঞ্জির সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এর আগে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন আজকে যারা সরকারের কাজ করে সরকারি চাকরি করে, তারা কৃষকের কাছে যায় না, তারা কোন প্রতিবেদনও পাঠায় না। মেহেরপুরে চার ফসলে জমি এখানে চারবার চাষাবাদ করা হয়। এখানে সারের প্রয়োজনীয়তা অনেক বেশি। এই বিষয়টিও তারা গুরুত্ব দিতে চায় না। আমরা শুনেছি এখানে কোটি কোটি টাকার পেঁয়াজের বীজসহ অনেক কিছু উপকরণ দেওয়া হয়। সেটা সঠিকভাবে সরকারের লোকজন বন্টন করছে না। দেশ বাঁচাতে হলে বিএনপিকে বাঁচাতে হবে। দেশ বাঁচাতে হলে সমস্ত নির্বাচনে জয়লাভ করতে হবে। তবেই জনগণের প্রত্যাশা পূরণ হবে।
বাংলাদেশ সময়: ১৬:১১:১৩ ৬ বার পঠিত