প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেট বাস্তবায়ন সম্ভব : খন্দকার মোশাররফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেট বাস্তবায়ন সম্ভব : খন্দকার মোশাররফ
রবিবার, ২৮ জুন ২০২৬



প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেট বাস্তবায়ন সম্ভব : খন্দকার মোশাররফ

সরকারি দলের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষ অতীতে অনেক অসম্ভবকে সম্ভব করেছে, তাই বর্তমান সংকটময় অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার যে বাজেট পেশ করেছে, তা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফলভাবে বাস্তবায়ন সম্ভব।

দীর্ঘ অসুস্থতা কাটিয়ে সংসদে ফিরে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের লুটেরারা অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী একটি অত্যন্ত যুগোপযোগী এবং গ্রহণযোগ্য বাজেট পেশ করেছেন।

জাতীয় সংসদে আজ প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

তিনি আবেগাপ্লুত কণ্ঠে সংসদকে জানান, ২০২৩ সালের নভেম্বরে স্ট্রোক করার পর দেশবাসী ও সহকর্মীদের দোয়ায় আল্লাহ তাআলা তাকে যেন নতুন জীবন দান করেছেন। বেঁচে থাকা অবস্থায় এ দেশে স্বৈরাচারী শেখ হাসিনার পতন দেখতে পেরে এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পঞ্চমবারের মতো এই মর্যাদাপূর্ণ সংসদে আসার সুযোগ পেয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

সংসদে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ শিক্ষক থাকা অবস্থায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে রাজনীতিতে আসার জন্য অনুপ্রাণিত করেছিলেন। জিয়াউর রহমান তাকে জাতীয়তাবাদী ছাত্রদলকে সংগঠিত করার যে গুরুদায়িত্ব দিয়েছিলেন, তা তিনি সফলভাবে পালন করেছিলেন। জিয়ার শাহাদাত বরণের পর যখন অনেকে বলেছিল বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সাহসের সাথে দলের পতাকা তুলে ধরেন এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দেশকে নেতৃত্ব দেন। বেগম খালেদা জিয়ার অধীনে তিনবার মন্ত্রীর দায়িত্ব পালন করার সৌভাগ্য হয়েছিল উল্লেখ করে তিনি দলের বর্তমান শীর্ষ নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বর্তমানে দেশের সংকটময় মুহূর্তে বিদেশের মাটিতে থেকেও দলের হাল ধরা এবং দেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।

ড. মোশাররফ বর্তমান সরকারের মাত্র চার মাসের শাসনামলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে বৈপ্লবিক ও অত্যন্ত সফল উল্লেখ করে বলেন, এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই সফরের সফলতার অংশ হিসেবে, ইতোমধ্যে চীনের ১১টি বড় প্রতিষ্ঠান বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এবং দেশের অনেক অসম্পূর্ণ কাজ বাস্তবায়নে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে।

বিগত সরকারের সময়ে দেশের অর্থব্যবস্থাকে যেভাবে লুটপাট করে একটা কঠিন অবস্থায় দাঁড় করানো হয়েছিল এবং বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকটের মাঝেও যে বাজেট দেওয়া হয়েছে, তা প্রশংসার দাবিদার।

ড. মোশাররফ তার নির্বাচনী এলাকা কুমিল্লার জনগণের দীর্ঘদিনের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি সংসদের সামনে অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করেন। তিনি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কুমিল্লাকে ‘কুমিল্লা’ নামেই বিভাগ ঘোষণা করার সরকারি আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি, কুমিল্লার পুরোনো ও ঐতিহ্যবাহী বিমানবন্দরটি দ্রুত মেরামত করে পুনরায় পুরোদমে চালু করা এবং ঢাকা ও কুমিল্লার মধ্যে নতুন রেলওয়ে কর্ডলাইন নির্মাণের প্রকল্প দ্রুত শেষ করার জোর দাবি জানান।

তিনি বলেন, এই রেললাইনটি সম্পন্ন হলে ঢাকা থেকে চট্টগ্রামের যাতায়াতের সময় ও খরচ অনেক কমে যাবে, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। এছাড়াও তিনি দাউদকান্দিকে একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ২৩:০০:৪৩   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ