আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬



আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে আজ সকালে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি।

স্পিকার আজ (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি এই ইরানি নেতার জানাজায় অংশ নেবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তিনি শাহাদাতবরণ করেন।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটির নতুন রাজনৈতিক ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে তিনি কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর তিনি ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-র তত্ত্বাবধানের দায়িত্ব নেন। পরবর্তীতে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর, ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

জানাজায় অংশ গ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৪:২৪   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ